২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় রানে ফিরতে চান রায়না

নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজে একেবারেই ব্যর্থ ছিলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। চার ইনিংসে করেন মাত্র ২৬ রান। তারপরেও তাকে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজে একেবারেই ব্যর্থ ছিলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। চার ইনিংসে করেন মাত্র ২৬ রান। তারপরেও তাকে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে। রায়না তার ব্যর্থতা কাটিয়ে ওই সিরিজেই রানে ফেরার চ্যালেঞ্জ নিয়েছেন। বলেছেন, "এটা আমার জন্য খুবই গুরুত্বপুর্ণ একটা সিরিজ। দক্ষিণ আফ্রিকায় এর আগে আমি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। কাজেই অভিজ্ঞতা রয়েছে। তবে টেস্ট খেলিনি। কিন্তু আসন্ন টেস্ট সিরিজে ফের রানে ফিরতে চাই আমি। আমার লক্ষ্য সেটাই।" রায়না অবশ্য স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকা সফর বেশ কঠিন হবে। কারণ দক্ষিণ আফ্রিকা এমনিতেই শক্তিশালী দল। তারপর দেশের মাটিতে বাড়তি সুবিধা তারা পাবেই। তবে রায়নার মতে, " আত্মবিশ্বাস, নিজের ওপর আস্থা, দৃঢ় মানসিকতা আর ইতিবাচক থাকা এগুলোই হবে দক্ষিণ আফ্রিকায় সাফল্য পাওয়ার পূর্ব শর্ত। আমি সেই চ্যালেঞ্জই নিয়েছি। ভালো দলের বিপক্ষেই নিজের সেরাটা খেলতে চাই।" গত জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন রায়না। তারপর হঠাৎ করেই তার পারফরম্যান্স নিুগামী। আরো অনেকের মতো রায়নাও বলেছেন টেস্টে সফল হতে গেলে টেকনিক থেকে টেম্পারামেন্ট বেশি দরকার। মানে টেস্টের মেজাজ এবং দৃঢ় মানসিকতা না থাকলে তাতে সফল হওয়া কঠিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯৪৮ ঘ.