২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের লক্ষ্য ১০২

গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ১০২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে তারা ৮.১ ওভারে করেছে ৫৭ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 08:02 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ১০২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে তারা ৮.১ ওভারে করেছে ৫৭ রান। উইকেটে আছেন নাইম ইসলাম ২০ ও ফয়সাল হোসেন শুন্য রানে। এর আগে বৃহস্পতিবার গুয়াংগং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে করে ১০১ রান। বাংলাদেশের সোহরাওয়ার্দি শুভ ৬ রান দিয়ে নেন ৪ উইকেট। ২৯ রান খরচায় ৩ উইকেট নেন শাহাদত হোসেন রাজীব। একটি করে উইকেট নেন নাইম ইসলাম এবং নাজমুল হোসেন। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১৮ রান করে ধরেন সাজঘরের পথ। বৃহস্পতিবার এশিয়াড ক্রিকেটের আরেক সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ২২ রানে জিতেছে আফগানিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৩৫৫ ঘ.