২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু মঙ্গলবার

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট মঙ্গলবার কলম্বোতে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, ২২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট মঙ্গলবার কলম্বোতে শুরু হচ্ছে। গলে দুই দলের প্রথম টেস্ট ড্র হয়েছিল। এই টেস্টে শ্রীলঙ্কা তাদের পেস বোলিং বিভাগে কিছু পরিবর্তন এনেছে। গল টেস্টে খেলা দুই পেসার ধাম্মিকা প্রসাদ এবং থিলান তুষারা বাদ পড়েছেন। গল টেস্টে তারা একটি উইকেটও পাননি। তাদের জায়গায় ডাক পেয়েছেন নুয়ান কুলাসেকারা এবং আনকোড়া ফাস্ট বোলার শামিন্ডা এরাঙ্গা। তারা যোগ দেবেন দিলহারা ফার্নান্ডো এবং দলে ডাক পাওয়া আরেক নতুন পেসার সুরাঙ্গা লাকমলের সঙ্গে। লাকমল অবশ্য ওয়ানডে খেলেছেন। স্পিনে অজন্তা মেন্ডিস এবং সুরাজ রনদীভই থাকছেন। ওদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের অফ-স্পিনার শেন শিলিংফোর্ড গল টেস্টে চাকিংয়ের দায়ে অভিয্ক্তু হলেও তিনি এ টেস্টে খেলতে পারবেন। তাকে সফরকারী দলের ম্যানেজমেন্ট খেলাবে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯০৬ ঘ.