২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিতলেন কুম্বলে, শ্রীনাথ ও প্রসাদ

শচীন টেন্ডুলকার নাগপুরে তার পঞ্চাশতম টেস্ট শতক তুলে নিয়ে ইতিহাস তৈরি করতে পারেননি। তবে মাঠের বাইরে নির্বাচনী লড়াইয়ে জিতে ইতিহাস তৈরি করে ফেললেন তিন সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ এবং ভেঙ্কটেশ প্রসাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকার নাগপুরে তার পঞ্চাশতম টেস্ট শতক তুলে নিয়ে ইতিহাস তৈরি করতে পারেননি। তবে মাঠের বাইরে নির্বাচনী লড়াইয়ে জিতে ইতিহাস তৈরি করে ফেললেন তিন সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ এবং ভেঙ্কটেশ প্রসাদ। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে জিতে গেছেন এই তিনজনই। কুম্বলে জিতেছেন প্রেসিডেন্ট পদে। সচিব পদে জিতে এসেছেন শ্রীনাথ আর ভাইস প্রেসিডেন্ট পদে জিতেছেন প্রসাদ। অন্য দুই ভাইস প্রেসিডেন্ট পদে জিতেছেন সাবেক ক্রিকেটার রজার বিনি এবং বিজয় মাল্যর ছেলে সিদ্ধার্থ মাল্য। রাহুল দ্রাবিড় এই নির্বাচনে প্রকাশ্যেই সমর্থন দিয়েছিলেন কুম্বলেদের। তবে এখনো খেলছেন বিধায় তিনি নির্বাচন করতে পারেননি। তবে ভবিষ্যতে তাকেও কর্ণাটকের ক্রিকেট প্রশাসনে নিয়ে আসবেন কুম্বলেরা। জয়ের পর কুম্বলে তার প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, "এটা খুবই মিষ্টি একটা জয়। তবে আমরা সবাই মিলে কাজ করব। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে মডেল হিসেবে গড়তে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮১৩ ঘ.