২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা দলে দু'টি পরিবর্তন

মঙ্গলবার কলম্বোতে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু। তার জন্য রোববারই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার কলম্বোতে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু। তার জন্য রোববারই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে শ্রীলঙ্কা তাদের পেস বোলিং নিয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছে। লাসিথ মালিঙ্গাকে বিশ্রাম দেয়ার জন্যই এই পথে হেঁটেছে শ্রীলঙ্কা। গলে প্রথম টেস্টে খেলা দুই পেসার ধাম্মিকা প্রসাদ এবং থিলান তুসারা বাদ পড়েছেন। ড্র হওয়া টেস্টে কেউই উইকেট পাননি। দলে ফিরেছেন পেসার নুয়ান কুলাসেকারা। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী ডান হাতি পেসার সামিন্দা এরাঙ্গা। শ্রীলঙ্কা দল: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে, তিলকরতে