২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকা সফরের আগে বিশ্রাম চাইবেন ধোনি

ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে তার দেশের ক্রিকেট বোর্ডের কাছে তিনি বিশ্রাম চাইবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে তার দেশের ক্রিকেট বোর্ডের কাছে তিনি বিশ্রাম চাইবেন। এ বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা সফরের পর থেকে খেলেই যাচ্ছে ভারত। এ প্রসঙ্গে ধোনি বলেন, এর মধ্যে তার ও সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা কোনো বিশ্রাম পাননি। দক্ষিণ আফ্রিকা সফরের আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবেন ধোনিরা। এছাড়া শনিবার নাগপুরে একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে মাঠে নামছেন তারা। নাগপুরে সাংবাদিকদের ভারত দলনায়ক বলেন, "শ্রীলঙ্কা সফরের পর থেকে আমার ও রায়নার মতো ক্রিকেটাররা একটানা খেলেই যাচ্ছেন। কোনো বিশ্রাম পাননি। তাই বিশ্রামের জন্য বোর্ডের কাছে আমরা আবেদন জানাবো। তবে আমরা এটাও দেখবো যে সিনিয়র খেলোয়াড়দের দলে পাওয়া যাচ্ছে কি না।" এদিকে কোনো অনুশীলন ম্যাচ না থাকায় টেস্ট সিরিজের প্রস্তুতি নেয়ার জন্য ক্রিকেট বোর্ড কয়েকজন খেলোয়াড়কে আগেভাগেই দক্ষিণ আফ্রিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে। এরপর শুরু হবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। প্রথম খেলটি হবে ১২ জানুয়ারি ডারবানে। অবশ্য এর আগে একটি টোয়েন্টি- টোয়েন্টি ম্যাচ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৫২ ঘ.