২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ক্রিকেটে সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে। সোমবার চীনের গুয়াংজুর জংডং ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ৫৭ রানে জাপানকে হারিয়ে শেষ চারে নাম লেখায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 01:07 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে। সোমবার চীনের গুয়াংজুর জংডং ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ৫৭ রানে জাপানকে হারিয়ে শেষ চারে নাম লেখায়। ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য দেখান বাংলাদেশের শুকতারা। ব্যাট হাতে ৪৫ বলে করেন দলের সর্বাধিক ৩৭ রান। পরে বল হাতে চার ওভারে ৬ রানে তুলে নেন জাপানের ৩ উইকেট। ম্যাচ সেরা হতে তাই শুকতারার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে। শুকতারার ৩৭ রানের পর সালমা ২৪ রান করেন। জাপানের কুসুমি ১৬ রানে ৩ উইকেট নেন। জবাবে বাংলাদেশী বোলারদের চমৎকার বোলিংয়ের সামনে জাপান ২০ ওভারে ৫৭ রানের বেশি তুলতে পারেনি। জাপানের ইমা ১৮ এবং মারিকো ১৪ রান করেন। শুকতারা তিনটি এবং সালমা পাঁচ রানে এক উইকেট পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২১১১ ঘ.