২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ৮৬ রানে এগিয়ে

শেষের দিকের ব্যাটসম্যান হরভজন সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় আছে ভারত। প্রথম পালায় ৯ উইকেটে তারা রান তুলেছে ৪৩৬। ফলে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ৮৬ রানে। হাতে আছে এক উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 10:08 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষের দিকের ব্যাটসম্যান হরভজন সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় আছে ভারত। প্রথম পালায় ৯ উইকেটে তারা রান তুলেছে ৪৩৬। ফলে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ৮৬ রানে। হাতে আছে এক উইকেট। নিউজিল্যান্ড প্রথম পালায় করে ৩৫০। উইকেটে আছেন হরভজন ৮৫ রান নিয়ে। অন্য প্রান্তে ১৪ রানে অপরাজিত রয়েছেন শ্রীশান্ত। হরভজনের ৮২ বলের ইনিংসে চার রয়েছে ৭টি। ছক্কা ৫টি। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই উইকেটে ১৭৮ রান নিয়ে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ৪৫ এবং শচীন টেন্ডুলকার ১৩ রান করে সাজঘরে ফিরে যান। ভিভিএস লক্ষ্মণ ৭৪ রান করে ক্রিস মার্টিনের বলে এলবিডব্লিউ'র শিকার হন। ড্যানিয়েল ভেট্টোরি ১২৩ রানে নেন ৪ উইকেট। টিম সুথি ৩ উইকেট নেন ৯৫ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/টিআর/২০০০ ঘ.