২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার পদক চাইছেন আশরাফুল

গুয়াংজু এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট দল বাংলাদেশকে সোনার পদকের স্বপ্ন দেখাচ্ছে। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, "এই গেমসে আমাদের লক্ষ্য ফাইনালে খেলা এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে অবশ্যই সোনার পদক জিততে পারবো আমরা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট দল বাংলাদেশকে সোনার পদকের স্বপ্ন দেখাচ্ছে। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, "এই গেমসে আমাদের লক্ষ্য ফাইনালে খেলা এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে অবশ্যই সোনার পদক জিততে পারবো আমরা।" শনিবার সংবাদ সম্মেলনে আশরাফুল আরো বলেন, "আমরা প্রথম ম্যাচের আগে পাঁচদিন সময় পাবো। এই সময়ের মধ্যে ওখানকার পরিবেশের মানিয়ে নিতে পারবো।" আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ পুরুষ দল ঈদের পরদিনই ১৮ নভেম্বর চীন রওনা হবে। এশিয়াডের সোনার পদক জয়ে বাংলাদেশের পথে বড় বাধা হতে পারে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২১১০ ঘ.