২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফর পিছিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার!

আইপিএলের কারণে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলের কারণে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ! ২০১১ সালের বিশ্বকাপের পর এপ্রিল মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। একই সময়ে হবে চতুর্থ ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল)। টেস্ট সিরিজটি বাতিল না হলে নতুন সময়সূচি নির্ধারণ করা হতে পারে। তবে বিষয়টি এখনো ঝুলে আছে। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের অ্যাশেজ টেস্ট সিরিজ শুরু করবে ২৬ নভেম্বর থেকে। সঙ্গে থাকছে একটি ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সিরিজ স্থগিত বা বাতিল করা হলে অজি খেলোয়াড়রা আইপিএলে খেলতে পারবেন। তবে ব্যস্ত একটি মৌসুম কাটিয়ে মিচেল জনসনের মতো অনেক নামীদামি ক্রিকেটাররা এই সিরিজে নাও খেলতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৯৩৯ ঘ.