২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজকে পেছনে ফেলে রায়না 'এ' গ্রেডে

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ২০১০-১১ সালের চুক্তিতে যুবরাজ সিং'র পরিবর্তে 'এ' গ্রেডে স্থান পেয়েছেন সুরেশ রায়না। আর যুবরাজ নেমে গেছেন 'বি' গ্রেডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ২০১০-১১ সালের চুক্তিতে যুবরাজ সিং'র পরিবর্তে 'এ' গ্রেডে স্থান পেয়েছেন সুরেশ রায়না। আর যুবরাজ নেমে গেছেন 'বি' গ্রেডে। বিরাট কোহলি, মুরালি বিজয় এবং প্রজ্ঞান ওঝা উঠেছেন 'বি' গ্রেডে। কিন্তু রহিত শর্মা নেমে গেছেন 'সি' গ্র"পে। আগে 'বি' গ্রেডে থাকা রুদ্র প্রতাপ সিং ও মুনাফ প্যাটেলের সঙ্গে চুক্তি করেনি বিসিসিআই। বোর্ড চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা ৪১ থেকে কমিয়ে ২৪ নিয়ে এসেছে। পুরোপুরি বাদ দিয়েছে গ্রেড 'ডি'। 'এ' গ্রেডের খেলোয়াড়রা ৬০ লাখ রুপির পরিবর্তে এখন পাবেন ১ কোটি রুপি। গ্রেড 'বি'র খেলোয়াড়রা পাবেন ৫০ লাখ রুপি (আগে ছিল ৪০ লাখ)। তবে 'সি' গ্রেডের বেতন বাড়ানো হয়নি। ২৫ লাখই রাখা হয়েছে। গ্রেড এ : শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভির, বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সুরেশ রায়না, হরভজন সিং ও জহির খান। গ্রেড বি: যুবরাজ সিং, ইশান্ত শর্মা, আশিষ নেহরা, প্রবীন কুমার, বিরাট কোহলি, মুরালি বিজয় ও প্রজ্ঞান ওঝা। গ্রেড সি: শ্রীনাথ, অমিত মিশ্র, রবীচন্দ্রন অশ্বিন, রহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, অভিমান্যু মিথুন ও বিনয় কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০১ ঘ.