ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৬ নভেম্বর পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে ঢাকা আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২৯ নভেম্বর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম একদিনের খেলায় ১ ডিসেম্বর বাংলাদেশ দলের মুখোমুখি হবে সফরকারীরা। ৩ ও ৬ ডিসেম্বর আরো দু'টি একদিনের খেলা হবে একই মাঠে। তৃতীয়টি হবে দিন-রাতের।
জিম্বাবুয়ে দল ৭ ডিসেম্বর যাবে বন্দরনগরী চট্রগ্রামে। তিনদিন পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফের বাংলাদেশ দলের সঙ্গে লড়াইয়ে নামবে জিম্বাবুয়ে। ১২ ডিসেম্বর হবে পঞ্চম ও শেষ একদিনের খেলা।
জিম্বাবুয়ে ১৩ ডিসেম্বর ঢাকা ছেড়ে চলে যাবে।
বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফরকে দেখছে জিম্বাবুয়ে। কেননা, আগামী বছরের ফেব্র"য়ারিতে এই উপমহাদেশে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/১৭৫৯ ঘ.
bdnews24