২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সৌরভ গাঙ্গুলী

বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ক্ষণগণনা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বুধবার ঢাকায় পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 03:13 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ক্ষণগণনা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বুধবার ঢাকায় পৌঁছেছেন। দুপুর আড়াইটার দিকে ঢাকা পৌঁছে সৌরভ বলেন, প্রতিযোগিতায় ভালো করার সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। কেননা কিছুদিন আগেই তারা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে একদিনের খেলায় ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে। এছাড়া বাংলাদেশ খেলবে তাদের চেনা পরিবেশে। সৌরভ বর্তমানে হোটেল শেরাটনে অবস্থান করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, রাত আড়াইটার দিকে তার দেশে ফেরার কথা। বুধবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে শুরু হবে ক্ষণগণনা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ উপলক্ষে আয়োজন করা হয়েছে জমকালো এক অনুষ্ঠানের। বিসিবি'র আয়োজনে ক্ষণগণনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কায়। আগামী বছরের ১৯ ফেব্র"য়ারি বাংলাদেশ-ভারত খেলা দিয়ে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। বিশ্বকাপের আটটি ম্যাচ হবে বাংলাদেশে। গ্র"প পর্বের খেলার জন্য টিকিটের সর্বনিু মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। সর্বোচ্চ ২১ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২১০২ ঘ.