ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার সময় দেশের পর্যটন শিল্পের সম্প্রসারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ।
রাজধানীর শেরাটন হোটেলে বুধবার দুপুরে চুক্তিতে সই করেন আইসিসি'র কর্মকর্তা ক্যাম্পবেল জেমিসন ও পর্যটন মন্ত্রণালয়ের যগ্ম সচিব (প্রশাসন ও পর্যটন) সরদার আবুল কালাম।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বকাপের সময় টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টস ও ইএসপিএন-এ বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে তৈরি প্রামাণ্য চিত্র দেখানো হবে।
এছাড়া বিশ্বকাপের সময় নতুন গঠন করা বাংলাদেশ পর্যটন বোর্ড বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এর মধ্যে রয়েছে ট্রফি ট্যুর, কক্সবাজারে আদিবাসী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদেশি সাংবাদিকদের কাছে দেশের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতি তুলে ধরা, সুন্দরবন ভ্রমণ, দর্শকদের তথ্য সরবরাহের জন্য তথ্য কেন্দ্র স্থাপন ও প্রচার সামগ্রী বিতরণ।
অনুষ্ঠানে পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং পর্যটন বোর্ডের চেয়ারম্যান সফিক আলম মেহেদী বলেন, "বিশ্বকাপের সময় বাংলাদেশের পর্যটন শিল্পের স
bdnews24