ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেট। আগামী বছরের ১৯ ফেব্র"য়ারি বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। তার আগে ১০ নভেম্বর দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে শুরু হবে ক্ষণগণনা।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ উপলক্ষ্যে বুধবার রাতে আয়োজন করা হবে জমকালো এক অনুষ্ঠানের। ১০০ দিন দূরে দাঁড়িয়ে সেই অনুষ্ঠানে রাতের আকাশে জলবে আতশবাজি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বিশ্বকাপ ক্ষণগণনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
২০১১ সালের এই ক্রিকেট বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ ছাড়াও ভারত এবং শ্রীলঙ্কা।
বিশ্বকাপের আটটি ম্যাচ হবে বাংলাদেশে। গ্র"প ম্যাচের টিকিটের সর্বনিু মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। সর্বোচ্চ ২১ হাজার টাকা। তবে দ্বিতীয় দফা টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে সেটা জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯৩১ ঘ.
bdnews24