২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে পেছনে ফেলে দুই নম্বরে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। সম্প্রতি র‌্যাঙ্কিংয়ের শীর্ষদল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ এ সিরিজ জিতে শ্রীলঙ্কা। এটি অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কার প্রথম সিরিজ জয়। এই জয়ের ফলে তারা তিন পয়েন্ট অর্জন করে। এখন তাদের মোট র‌্যাটিং ১১৮। ভারতের র‌্যাটিং ১১৭। আর অস্ট্রেলিয়ার ১২৮। নিজেদের মাটিতে ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ একদিনের সিরিজ খেলবে ভারত। যদি ভারত ৫-০ তে সিরিজ জিততে পারে তবে শ্রীলঙ্কাকে টপকে তারা আবার পৌঁছে যাবে দুই নম্বরে। কারণ তখন ভারতের র‌্যাটিং হবে ১২১। তবে ফলাফল ৪-১ হলেও শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে থাকতে হবে ভারতকে। নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজে পয়েন্ট বাড়ানোর সুযোগ পাবে শ্রীলঙ্কাও। সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর। এদিকে পাকিস্তানের বিপক্ষে ৩-২ এ সিরিজ জিতে চতুর্থ স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। তাদের র‌্যাটিং ১১৫। জানুয়ারিতে একদিনের সিরিজ খেলতে তারা ভারতে আসবে। ১১২ র‌্যাটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম দল ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ খেলবে ইংল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে, র‌্যাটিং ৬৭ নিয়ে। সমান র‌্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। কারণ তারা বাংলাদেশের চেয়ে ম্যাচ খেলেছে কম। এর পরই বোঝা যাবে ২০১১ বিশ্বকাপের আগে পয়েন্ট টেবিলের কোথায় আছে খেলুড়ে দেশগুলো। ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপ শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/১৮৩৫ ঘ.