২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা

সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ একদিনের খেলায় পাকিস্তানকে ৫৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে ৩-২ এ সিরিজ জিতে নিল তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ একদিনের খেলায় পাকিস্তানকে ৫৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে ৩-২ এ সিরিজ জিতে নিল তারা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স ও পল ডুমিনির অর্ধশতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৭ রান করে সফরকারীরা। জবাবে ২৬০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা। খেলেছে ৪৪ ওভার ৫ বল। ম্যাচ সেরা হয়েছেন জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)। সিরিজ সেরা হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১০৫ ঘ