২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার মুখ রক্ষা

শেষ পর্যন্ত মান বাঁচিয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজের তৃতীয় ও শেষ খেলায় ৮ উইকেটে জিতেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত মান বাঁচিয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজের তৃতীয় ও শেষ খেলায় ৮ উইকেটে জিতেছে তারা। প্রথম দু'টি ম্যাচ হেরে নিজেদের মাটিতে শ্রীলঙ্কার কাছে প্রথমবারের মতো সিরিজ হারে অজিরা। টানা সাতটি আন্তর্জাতিক খেলায় হারের পর এই ম্যাচে জয়ের দেখা পেল তারা। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে ১১৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। মাত্র ৩২ ওভার খেলেছে তারা। যদিও খেলাটি ছিল ৫০ ওভারের। রান তাড়া করতে নেমে ১৭০ বল হাতে রেখে দুই উইকেটে জয়ের লক্ষ্য ১১৬ রান টপকে ১১৯ এ পৌঁছে যায় স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ রানে চার উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। বরং উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। চামারা সিলভা দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৩ রান করেন। উপুল থারাঙ্গা করেন ২৮। এছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ক্লিন্ট ম্যাককে ৫ উইকেট নেন ৩৩ রানে। মিচেল স্টার্ক ২৭ রানে নেন ৪ উইকেট। রান তাড়া করতে নেমে অধিনায়ক মাইকেল ক্লার্কের অর্ধ-শতকের সুবাদে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ক্লার্ক অপরাজিত ৫০ রান করেন। এছাড়া ব্রড হ্যাডিন ৩১ ও শেন ওয়াটসন করেন ১৫। অস্ট্রেলিয়ার দু'টি উইকেটই নেন দিলহারা ফার্নান্দো। এজন্য রান দেন ৪৭। ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার ক্লিন্ট ম্যাককে। সিরিজ সেরা শ্রীলঙ্কার ল্যাসিথ মালিঙ্গা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৫৭ ঘ.