ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব।
প্রথম দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগ মুখোমুখি হবে খুলনা বিভাগের। আর ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের প্রতিপক্ষ রাজশাহী।
দ্বিতীয় পর্বে ওঠা দলগুলি পরস্পরের মুখোমুখি হবে। এরপর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দু'টি বিভাগ শিরোপার লড়াইয়ে নামবে।
১৪ নভেম্বর ফাইনাল ম্যাচটি হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম পর্ব থেকেই বিদায় নেয় চট্টগ্রাম ও সিলেট বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/১৯২৪ ঘ.
bdnews24