২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচ জিততে চায় অস্ট্রেলিয়া

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ হারের লজ্জায় ডুবেছে অস্ট্রেলিয়া। এ পর্যন্ত টানা ৭টি আন্তর্জাতিক ম্যাচ হেরেছে তারা। তাই সিরিজের শেষ ম্যাচটি জিতে পরাজয়ের এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ হারের লজ্জায় ডুবেছে অস্ট্রেলিয়া। এ পর্যন্ত টানা ৭টি আন্তর্জাতিক ম্যাচ হেরেছে তারা। তাই সিরিজের শেষ ম্যাচটি জিতে পরাজয়ের এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় অস্ট্রেলিয়া। ৭ নভেম্বর রোববার ব্রিসবেনে তৃতীয় ও শেষ একদিনের খেলা। এই ম্যাচে অবশ্য খেলছেন না পন্টিং। সিরিজের নিষ্পত্তি হয়ে গেছে, এই ভাবনায় ফিরে গেছেন তার বাড়ি তাসমানিয়ায়। তাসমানিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলবেন অজি অধিনায়ক। অজুহাত হিসেবে বলেছেন, আসন্ন অ্যাশেজের প্রস্তুতি নেয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচক কমিটির শীর্ষ কর্মকর্তা গ্রেগ চ্যাপেলের পরামর্শেই এই ম্যাচ খেলছেন না পন্টিং। তার জায়গায় মাইকেল ক্লার্কই অজিদের নেতৃত্ব দেবেন। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ২৫ নভেম্বর, ব্রিসবেনে। পন্টিংয়ের জায়গায় দলে এসেছেন কালুম ফার্গুসন। পেস বোলিং বিভাগেও পরিবর্তন আসতে পারে। প্রথম একাদশে ঢুকতে পারেন জন হেস্টিংস। তবে স্পিনার হিসেবে নাথান হরিজই থাকছেন। অন্যদিকে শ্রীলঙ্কা দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সিরিজ জেতা দলই মাঠে নামবে। ব্রিসবেনের উইকেট বোলারদের সাহায্য করতে পারে। বিশেষ করে পেসারদের। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস রোববার বৃষ্টির আভাস দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/১৮০৯ ঘ.