ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গার রেকর্ড রানের জুটির ওপর ভর করে অস্ট্রেলিয়াকে এক উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
ম্যাথিউস ও মালিঙ্গা দু'জনে মিলে করেছেন ১৩২। এর আগে নবম উইকেট জুটিতে সবচেয়ে বেশি ১২৬ রান করেছিলেন ভারতের কপিল দেব ও সৈয়দ কিরমানি। ১৯৮৩ সালের বিশ্বকাপে তারা এই রেকর্ড করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিন-রাতের এই খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান করে তারা। ২৪০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৩ করে ফেলে শ্রীলঙ্কা। তখনও তাদের হাতে ছিল ৩৪ বল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৩০ রানে সাজঘরের পথ ধরেন শেন ওয়াটসন (১০)। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে অজিরা।
তবে এর মধ্যেই লড়ে গেছেন ব্র্যাড হাডিন ও মাইক হাসি। ৫৫ বলে ৪৯ রান করেন হাডিন। ৯১ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন মাইক হাসি।
স্বাগতিক দলের ব্যাটসম্যানদের স্বস্তি দেননি থিসারা পেরেরা। এই ফাস্ট বোলার ৪৬ রানে নেন ৫ উইকেট।
জয়ের লক্ষ্য ২৪০ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কাও। ১৯ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা এবং তিলকরতে
bdnews24