ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের খেলায় জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ঢাকা বিভাগ। মঙ্গলবার দিনের অন্য খেলায় জিতেছে খুলনা এবং রাজশাহী।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বরিশালের বিপক্ষে ৩৪ রানে জিতেছে ঢাকা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা সব উইকেট হারিয়ে করে মাত্র ১৭০ রান। দলের মেহরাব হোসেন ৮২ বলে করেন ৫৯। দু'টি করে উইকেট নেন বরিশালের কামরুল ইসলাম, সোহাগ গাজী এবং আরাফাত সালাউদ্দিন।
কিন্তু কম রানের ম্যাচে সুবিধা করতে পারেনি বরিশালও। ঢাকার অধিনায়ক মোহাম্মদ শরিফের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায়। ১০ ওভারে মাত্র ২০ রান দিয়ে শরীফ নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন নূর হোসেন।
এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতলো ঢাকা। এবারের জাতীয় লিগের ওয়ানডে ম্যাচে এটিই প্রথম হার বরিশালের।
রাজশাহীতে মঙ্গলবার বৃষ্টিবিঘি
bdnews24