২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নিলেন এনটিনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মাখায়া এনটিনি। ৩৩ বছর বয়সী এই ক্রিকেট তারকা অবশ্য ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 10:29 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মাখায়া এনটিনি। ৩৩ বছর বয়সী এই ক্রিকেট তারকা অবশ্য ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। দক্ষিণ আফ্রিকা দলে খেলার সুযোগ পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ এই ক্রিকেটারকে বিদায় সংবর্ধনা দেয়া হবে। নতুন বছরে ৯ জানুয়ারি ডারবানের মোজেস মাভিদা স্টেডিয়ামে সফরকারী ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ হবে। সেই ম্যাচেই শেষ বারের মতো দেশের হয়ে খেলতে নামবেন এনটিনি। মঙ্গলবার জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে এনটিনি অশ্র"সজল চোখে তার আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টানেন। এনটিনি বলেন, "দেশের হয়ে খেলার গর্ব নিয়েই আমি অবসর নিচ্ছি। ক্রিকেট জীবনে আমার অসংখ্য সুখস্মৃতি আছে। যে গুলো বাকি জীবনে আমার সঙ্গী হয়ে থাকবে। খেলোয়াড়ি জীবন নিয়ে আমার কোনো খেদ নেই। ঠিক সময়েই খেলা ছেড়েছি। তবে ঘরোয়া ক্রিকেটে আমি আরো কিছুদিন খেলা চালিয়ে যাব।" এনটিনি একটি ক্রিকেট একাডেমি গড়েছেন। এখন সেখানে বেশিরভাগ সময় দেবেন। কারণ ক্রিকেট থেকে যা পেয়েছেন তা তরুণ ক্রিকেটারদের মধ্যে বিলিয়ে দিতে চান। এছাড়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেট উন্নয়নে যে কোনো কার্যক্রমে অংশ নিতে চান তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ টেস্টে ৩৯০ এবং ১৭৩ ওয়ানডেতে ২৬৬ উইকেট নিয়েছেন এনটিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৬২০ ঘ.