২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসেজের জন্য অনুপ্রেরণা খুঁজছে অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে বলে মনে করেন মাইকেল ক্লার্ক। তিনি বলেন, এতে অ্যাসেজ সিরিজ খেলার ব্যাপারে একটা অনুপ্রেরণা খুঁজে পাবে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে বলে মনে করেন মাইকেল ক্লার্ক। তিনি বলেন, এতে অ্যাসেজ সিরিজ খেলার ব্যাপারে একটা অনুপ্রেরণা খুঁজে পাবে অস্ট্রেলিয়া। চলতি মাসের শেষের দিকে অ্যাশেজ সিরিজ শুরু। শ্রীলঙ্কার কাছে রোববার টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে সাত উইকেটে হেরে চাপের মধ্যে আছে অস্ট্রেলিয়া। দেশের মাটিতে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে এটি তাদের প্রথম হার। এরআগে ভারতের বিপক্ষে একটি ম্যাচেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। এনিয়ে টানা পাঁচ ম্যাচে হারলো তারা। তাই জয়ের ধারায় ফিরে আসতে চান ক্লার্ক। তিন ম্যাচের একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেই অনুপ্রেরণা নিয়ে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তারা। এমনটাই ভাবছেন অস্ট্রেলিয়ার টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়ক ক্লার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৫৬ ঘ.