২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা

পার্থে একমাত্র টোয়েন্টি - টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 11:51 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থে একমাত্র টোয়েন্টি - টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। রোববার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান তুলেই আটকে থাকে। জবাবে ১৬ ওভার ৩ বলেই ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে ম্যাচ জেতে সফরকারী শ্রীলঙ্কা। অজি লেগ-স্পিনার স্টিভেন স্মিথের করা ম্যাচের ১৭ নম্বর ওভারের প্রথম তিন বলেই শ্রীলঙ্কার ব্যাটসম্যান থিসারা পেরেরা (১৭*) ছক্কা, চার এবং ছক্কা মেরে খেলা শেষ করে দেন। তার সঙ্গে অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৪৪ রানে অপরাজিত ছিলেন। জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাহেলা জয়াবর্ধনের ১৬ বলে ২৪ এবং তিলকরতে