২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের বিপক্ষে ময়মনসিংহের জয়

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা দল ৫৭ রানে হারিয়েছে মানিকগঞ্জ জেলা দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

শেরপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা দল ৫৭ রানে হারিয়েছে মানিকগঞ্জ জেলা দলকে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বুধবার সকালে টচ জিতে প্রথমে ব্যাট করে ময়মনসিংহ ৩৮ ওভার ৪ বলে ১১৫ রান করে। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাণিকগঞ্জ ২৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ৫৮ রানে। প্রতিযোগিতায় ময়মনসিংহ, মানিকগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলা দল অংশ নিচ্ছে। শেরপুরের জেলা প্রশাসক মোঃ নাসিরুজ্জামান প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, মোকছেদুর রহমান হিমু ও নাজিমুল হকসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১২৭ ঘ.