ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ না দেয়ার ব্যাপারে 'কোচি'কে নোটিশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে নোটিশের জবাব ও কেনো খেলার সুযোগ দেয়া হবে না, এর ব্যাখ্যা দেয়ার জন্য দলটিকে ৩০ দিন সময়ও দেয়া হয়েছে।
নাগপুরে বুধবার আইপিএলের পরিচালনা পরিষদের জরুরি সভায় সবার সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাটি ডেকেছিলেন বিসিসিআই প্রধান শশাঙ্ক মনোহর।
সভা শেষে মনোহর বলেন, দু'পক্ষেরই জবাব পরিচালনা পরিষদ পেয়েছে। দলের মালিকানা নিয়ে রেন্ডেজভাস গ্র"প ও অন্যান্য অংশীদারদের মধ্যে এখনো বিরোধ রয়ে গেছে। ৩০ দিনের মধ্যে তারা তাদের বিরোধ মেটাতে না পারলে দলটিকে আর আইপিএল-এ খেলার সুযোগ দেয়া হবে না।
'কোচি'র শতকরা ৭৪ ভাগ শেয়ারের মালিক বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যাঙ্কর আর্থ, প্যারিনি ডেভেলোপার্স, রোজি ব্লু এবং ফ্লিম ওয়েভ। আর বাকি ২৬ ভাগের মালিক গায়কোয়াডস-শৈলেন্দ্র এবং রেন্ডেজভাস স্পোর্টস ওয়ার্ল্ডের সব শাখাও।
এরই মধ্যে আইপিএল থেকে শিল্পা শেঠির দল রাজস্থান রয়্যাল্স এবং প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবকে বাদ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৫৯ ঘ.
bdnews24