২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরেছেন গম্ভির, লক্ষ্মণ, ইশান্ত

গৌতম গম্ভির, ভিভিএস লক্ষ্মণ ও ইশান্ত শর্মা, তিনজনই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় টেস্ট দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে চোট পেলেও দ্রুত সেরে উঠেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 10:49 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৌতম গম্ভির, ভিভিএস লক্ষ্মণ ও ইশান্ত শর্মা, তিনজনই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় টেস্ট দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে চোট পেলেও দ্রুত সেরে উঠেছেন তারা। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৪ নভেম্বর আহমেদাবাদে। মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় চোট পান গৌম্ভির ও ইশান্ত। আর পিঠে ব্যাথার পরও ব্যাট করে যান লক্ষ্মণ। শেষ পর্যন্ত দেশকে জয় উপহার দিয়ে ফেরেন সাজঘরে। কিন্তু ব্যাঙ্গালোরে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। মাঠে নামতে পারেননি গৌতম ও ইশান্তও। দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দ্র শেবাগ (সহ-অধিনায়ক), গৌতম গম্ভির, সুরেশ রায়না, মুরালি বিজয়, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং, জহির খান, ইশান্ত শর্মা, শ্রীশান্ত, প্রজ্ঞান ওঝা ও অমিত মিশ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪০ ঘ.