২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে খেলতে চান ক্লার্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কথা ভাবছেন অস্ট্রেলিয়ার টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০ ওভারের ক্রিকেটে নিজের দক্ষতা বাড়ানোর জন্যই তিনি এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কথা ভাবছেন অস্ট্রেলিয়ার টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০ ওভারের ক্রিকেটে নিজের দক্ষতা বাড়ানোর জন্যই তিনি এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। আইপিএল'র তিনটি আসরের কোনোটিতেই অংশ নেননি ক্লার্ক। সেই সময় সিডনিতে তার পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। আইপিএল প্রধান লোলিত মোদির সঙ্গে ক্লার্কের সম্পর্ক ভালো ছিল না। তবে এখন আর আইপিএল'র সঙ্গে মোদির কোনো সম্পর্ক নেই। এটাও ক্লার্ককে আইপিএলে খেলার ব্যাপারে আগ্রহী করে তুলেছে। সানডে টেলিগ্রাফে ক্লার্ক বলেন, "যত বেশি সম্ভব আমি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০৫ ঘ.