২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের আশা মাহেলার

অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কা কখনোই সিরিজ জিততে পারেনি। কিন্তু মাহেলা জয়াবর্ধনে এবার সিরিজ জয়ের আশা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কা কখনোই সিরিজ জিততে পারেনি। কিন্তু মাহেলা জয়াবর্ধনে এবার সিরিজ জয়ের আশা করছেন। ব্রিসবেনে তিনি বলেন, "গত কয়েক বছর ধরে আমরা বেশ উন্নতি করছি। ভালো খেলছি দেশের বাইরেও। তাই আমাদের সামনে এবার সিরিজ জেতার চমৎকার একটা সুযোগ রয়েছে।" তিনি মনে করেন, এছাড়া অস্ট্রেলিয়ার সামনে কঠিন সময় অপেক্ষা করছে। বহু খেলা খেলতে হবে দলটিকে। তাই কয়েকজন খেলোয়াড় থাকবেন চাঙ্গা। আর কয়েকজন থাকবেন ক্লান্ত। তারপরও অস্ট্রেলিয়াকে খাটো করে দেখছেন না তিনি। বললেন, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই।" শ্রীলঙ্কা দল বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে। শুক্রবার তারা প্রস্তুতি ম্যাচ খেলে কুইন্সল্যান্ডের সঙ্গে। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলবে রোববার ও বুধবার। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে মেলবোর্নে ৩ নভেম্বর। তবে এর আগে ৩১ অক্টোবর পার্থে হবে একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২৭ ঘ.