২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোটের জন্য বিশ্রামে ইউসুফ

হ্যামস্ট্রিং-এর চোটে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যামস্ট্রিং-এর চোটে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। পাকিস্তান ক্রিকেট দল ইতোমধ্যে আবুধাবিতে পৌঁছালেও যাননি ইউসুফ। সেখানে টেস্ট ও ওয়ানডে হোম সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের উভয় দলেই রাখা হয়েছে তাকে। কোচ ওয়াকার ইউনুস বলেন চোটের জন্য ইউসুফকে তিনদিনের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে। লাহোরে অনুশীলন শিবির থেকেই তাকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১০৮ ঘ.