ঢাকা অক্টোবর ১৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডকে হোয়াটওয়াশ করায় বাংলাদেশ দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিষ্টিও পাঠিয়েছেন তিনি মাঠে।
খেলা শেষ হওয়ার পরপর গণভবন থেকে মোবাইল ফোনে শেখ হাসিনা কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। সে সময় তিনি অভিনন্দন জানান সাকিবসহ সব খেলোয়াড়কে। এই জয়ে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিতে হবে।''
জয়ের এই আনন্দে শেখ হাসিনা নিজেও মিষ্টি খান।
এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সংসদ সদস্য নাজমুল হাসান স্বপনের সঙ্গে কথা বলেন।
পাঁচ ম্যাচের সিরিজ বাংলাদেশ ৪-০ ব্যবধানে জিতে নিল। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠ গেলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজও রয়েছে অষ্টম স্থানে। এর আগে নবম স্থানে ছিল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় খেলাটি বৃষ্টিতে ভেসে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএম/টিআর/১৭৪৩ ঘ.
bdnews24