২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদিকে পিসিবি'র হুশিয়ারি

দল নির্বাচন নিয়ে সমালোচনা করায় শহিদ আফ্রিদিকে হুশিয়ার করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দল নির্বাচন নিয়ে সমালোচনা করায় শহিদ আফ্রিদিকে হুশিয়ার করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজের জন্য দল ঘোষণার আগে তার সঙ্গে আলোচনা করা হয়নি বলে পিসিবি'র সমালোচনা করেন তিনি। ১৫ জনের দল ঘোষণার সময় পিসিবি অধিনায়কের নাম ঘোষণা করেনি। একদিন পর আফ্রিদিকে দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। 'এক্সপ্রেস নিউজ'কে আফ্রিদি বলেন, "আমার সঙ্গে কোনো আলোচনা না করেই একদিনের দল ঘোষণা করা হয়েছে। আমি দুই-তিনজন খেলোয়াড়কে দলে চেয়েছিলাম। কিন্তু সোহেল তানভীরকে নয়।" বিষয়টি নিয়ে তিনি পিসিবি প্রধান ইজাজ বাটের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। লাহোরে ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলছেন আফ্রিদি। কিন্তু এরপরই আফ্রিদিকে হুশিয়ার করে দিয়ে চিঠি পাঠায় পিসিবি। তাতে দল নিয়ে তাকে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২১০৬ ঘ.