২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক মিসবাহ, ওয়ানডেতে আফ্রিদিই

শহীদ আফ্রিদিই পাকিস্তানের টোয়েন্টি-টোয়েন্টি ও একদিনের দলের অধিনায়ক থেকে গেলেন। আর টেস্ট দলের নেতৃত্ব দেবেন দলে ফেরা মিসবাহ উল হক। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ সিদ্ধান্ত নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহীদ আফ্রিদিই পাকিস্তানের টোয়েন্টি-টোয়েন্টি ও একদিনের দলের অধিনায়ক থেকে গেলেন। আর টেস্ট দলের নেতৃত্ব দেবেন দলে ফেরা মিসবাহ উল হক। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'হোম' সিরিজে পাকিস্তান দু'টি টোয়েন্টি-টোয়েন্টি , পাঁচটি একদিনের ও দু'টি টেস্ট ম্যাচ খেলবে। ২৬ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। বৃহস্পতিবার টোয়েন্টি-টোয়েন্টি ও একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল পিসিবি। সেই দলে আফ্রিদিকে রাখা হলেও সেদিন অধিনায়কের নাম ঘোষণা করেনি তারা। এদিকে শুক্রবার পাকিস্তান টেস্ট দলের ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়। তবে সেই দলেও নেই 'স্পট ফিক্সিং'র দায়ে সাময়িকভাবে নিষিদ্ধ পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। ডাকা হয়নি সাবেক অধিনায়ক ইউনুস খানকেও। আর দলে ফিরেছেন মোহাম্মদ সামি, তৌফিক উমর ও দানিশ কানেরিয়া। স