২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব একদিনের ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলার

আইসিসি'র বর্তমান একদিনের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা বোলার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব বিশ্বের তৃতীয় সেরা অলরাউন্ডারও। টেস্টে বোলিংয়ে তিনি রয়েছেন দ্বাদশ স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি'র বর্তমান একদিনের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের দ্বিতীয় সেরা বোলার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব বিশ্বের তৃতীয় সেরা অলরাউন্ডারও। টেস্টে বোলিংয়ে তিনি রয়েছেন দ্বাদশ স্থানে। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শাহাদত হোসেন আছেন ৩৮ নম্বরে। ঠিক তার ঘাড়েই নিঃশ্বাস ফেলছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একদিনের বোলারদের র‌্যাঙ্কিংয়ে স্পিনার আব্দুর রাজ্জাক ২৯তম এবং তার পরেই রয়েছেন পেসার মাশরাফি। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল ২০তম এবং সাকিব আল হাসান ৪৪তম। এখানে সাকিবের সঙ্গী হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভো। আর মুশফিকুর রহিম ৪৬তম। একদিনের ব্যাটসম্যানদের তালিকায় তামিম ইকবাল ২৯তম এবং সাকিব ৪১তম। টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যান শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তার পরেই রয়েছেন ভারতের বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার। এক্ষেত্রে শীর্ষ বোলাররা হলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান ও পাকিস্তানের মোহাম্মদ আসিফ। একদিনের সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স, ভারতের মহেন্দ্র সিং ধোনি ও অস্ট্রেলিয়ার মাইক হাসি। এক্ষেত্রে শীর্ষ বোলাররা হলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি, সাকিব আল হাসান ও গ্রায়েম সোয়ান। টেস্টে সেরা দেশ ভারত আর একদিনের ক্রিকেটে সেরা অস্ট্রেলিয়া। আর বিশ্বের সেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। সাকিব ও ক্যালিসের মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/এমএইচ/২০১৫ ঘ.