২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারের শঙ্কায় খুলনা

ঢাকার বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে চারদিনের খেলায় হারের শঙ্কায় এখন খুলনা বিভাগ। প্রথম ইনিংসে তারা সব উইকেট হারিয়ে করেছে ২৭৭ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

রাজশাহী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ঢাকার বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে চারদিনের খেলায় হারের শঙ্কায় এখন খুলনা বিভাগ। প্রথম ইনিংসে তারা সব উইকেট হারিয়ে করেছে ২৭৭ রান। দ্বিতীয় পালায় নেমে ঢাকা ৫ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর তৃতীয় দিন শেষে খুলনা ১ উইকেট হারিয়ে করেছে ১৪ রান। জয়ের জন্য খুলনার আরো চাই ৩৭৫ রান, ঢাকার ৯ উইকেট বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বরিশাল ও চট্রগ্রামের মধ্যকার জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়। মোহাম্মদ আশরাফুলের পর দ্বিতীয়দিন মঙ্গলবার শুভাগত চৌধুরী ও এনামুল হক জুনিয়রের শতকের ওপর ভর করে ঢাকা বিভাগ চেপে ধরে খুলনা বিভাগকে। ঢাকা প্রথম পালায় করে ৪৯৬ রান। বুধবারও রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে দাপট ছিল ঢাকার। ইলিয়াস সানির দুর্দান্ত বোলিংয়ে (৩৯-৮-৭৭-৫) দ্রুত শেষ হয়ে যায় খুলনার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন সাগির হোসেন। ৫৪ রান করেন তুষার ইমরান। এদিকে শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানান, আগের দিন বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযোগী থাকায় ম্যাচ রেফারী তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন। চট্রগ্রাম দল প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২০২ রান করে। জবাবে ম্যাচের দ্বিতীয় দিন শেষে বরিশাল ৬ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এটি/এমএইচ/২০৪৫ ঘ.