ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলে ডাক পেলেন দুই পেসার সৈয়দ রাসেল এবং ডলার মাহমুদ।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম একদিনের খেলায় চোট নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং নাজমুল হোসেন। চোট এতোটাই মারাত্মক যে সিরিজে তাদের মাঠে ফেরা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এই দুই বোলারের জায়গায় নির্বাচকরা নিলেন রাসেল এবং ডলারকে।
দু'জনই ১২তম জাতীয় ক্রিকেট লিগে ঢাকার বিপক্ষে খুলনার হয়ে চারদিনের ম্যাচে খেলছেন। কিন্তু জরুরী ভিত্তিতে ডাক পড়ায় তারা বুধবারই যোগ দেন জাতীয় দলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৫৯ ঘ.
bdnews24