২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও বাতিল

বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিও বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 11:27 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিও বাতিল করা হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট মাঠে রোববার একদিনের এই খেলাটি হওয়ার কথা ছিল। এর আগে শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচটিও একই কারণে বাতিল করা হয়। ম্যাচ রেফারি রকিবুল হাসান দুই আম্পায়ার এনামুল হক মনি ও আনিসুর রহমানকে নিয়ে মাঠ পরিদর্শনে যান শনিবার। মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বিসিবি এবং নিউজিল্যান্ড দলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে খেলাটি বাতিল ঘোষণা করেন তিনি। পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে গত মঙ্গলবার রাতে ঢাকায় আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলাটি হবে ৫ অক্টোবর, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বাকি খেলাও হবে সেখানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭১৮ ঘ.