২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে দ্রুততম শতক এখন তামিমের

টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ড করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন তিনি এই শতক হাঁকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 05:02 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ড করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয়দিন তিনি এই শতক হাঁকান। তামিম ৯৮ রান থেকে তার শতকে পৌঁছান জহির খানকে হুক করে চার মেরে, ১০১ বলে। চার মারেন ১৩টি ও ছক্কা দু'টি। দিনের শেষদিকে আউট হন তিনি ১৫১ রান করে। টেস্ট জীবনে এটি তার দ্বিতীয় শতক। প্রথম শতক (১২৮) করেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগের দ্রুততম শতকটি ছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তিনি তার শতকটি হাঁকান ১১২ বলে। আশরাফুলের (১৫৮*) পরই দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটিও এখন তামিমের। ১৪ টেস্টে তামিমের রান ৮৪২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলজি/এসএ/টিআর/২২৫৬ ঘ.