২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের সিরিজও অস্ট্রেলিয়ার

টেস্টের পর একদিনের সিরিজও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় একদিনের ম্যাচে সফরকারি পাকিস্তানকে ৪০ রানে হারায় তারা। ২৮৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস, ৪৭.৪ ওভারে। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ২৮৬ রান তোলে ৬ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 04:10 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

অ্যাডিলেড, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্টের পর একদিনের সিরিজও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় একদিনের ম্যাচে সফরকারি পাকিস্তানকে ৪০ রানে হারায় তারা। ২৮৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস, ৪৭.৪ ওভারে। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ২৮৬ রান তোলে ৬ উইকেটে। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে রায়ান হ্যারিস ও ক্লিন্ট ম্যাকেইয়ের বোলিং তোপে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। মাত্র ৬০ রান করতেই উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল (১), সালমান বাট (১৪), মোহাম্মদ ইউসুফ (১১) ও ইউনিস খান (১২) সাজঘরে ফিরে গেলে হার অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। উমর আকমাল ও শহিদ আফ্রিদি এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের বেশি দূর যেতে দেননি হ্যারিস। ব্যক্তিগত ৫৯ রানে উমর আকমল ও আফ্রিদি ৪০ রানে করে তার বলে বিদায় নেন। এছাড়া ফাওয়াদ আলম ৩৩ ও নাভেদ উল হাসান ৩৩ রান করেন। রায়ান হ্যারিস ৪৩ রানে ৫ উইকেট নেন। ক্লিন্ট ম্যাকেই ৩ উইকেট নেন, ৪৮ রানে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান শন মার্শ ও শেন ওয়াটসন বড় স্কোরের জন্য শক্ত ভিত্তি গড়ে তোলেন। এছাড়া মাইকেল ক্লার্ক ৮০ ও মাইক হাসি ৪৯ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন মার্শ। নাভেদ উল হাসান ও উমর গুল দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন রায়ান হ্যারিস। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০০২ ঘ.