ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "সুন্দরভাবে দিনটি কাটিয়ে দিতে পারলে দল এবং নিজের জন্য ভালো হতো। হয়তো কাল ২০০ রানের ইনিংসও পেয়ে যেতাম," মঙ্গলবার তৃতীয়দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আক্ষেপ ঝরে পড়লো তামিম ইকবালের গলা থেকে।
অন্য সময় হলে হয়তো এতটা আপসোস তিনি করতেন না। কিন্তু মিরপুরের ব্যাটিং-স্বর্গে দারুণ এক ইনিংস (১৫১ রান) খেলে তামিম শেষ বেলায় আউট হয়েছেন দুর্বল শট খেলে। এতে দ্বিতীয় ইনিংসে ভারতকে বড় রানের লক্ষ্য ছুঁড়ে দেয়ার পথে দল কিছুটা হলেও হোঁচট খেয়েছে, একথা ভেবেই অনুতপ্ত উদ্বোধনী ব্যাটসম্যান তামিম, "যদি দু'টা উইকেট না হারাতাম, তাহলে দিনশেষে আমরাই এগিয়ে থাকতাম। যেহেতু দু'টা উইকেট পড়ে গেছে এবং এখনও ৮৩ রান পিছিয়ে আছি, সেহেতু ব্যাটসম্যাদের মধ্যে অন্তত দু'জনকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। একজনকে বড় রান পেতে হবে। আর অন্যজনকে ৬০/৭০ রান করতে হবে।"
দলের অন্য ব্যাটসম্যনদের ওপর ভরসা আছে তামিমের। সাকিবের নেতৃত্বে বাকিরা ঠিকই দ্বিতীয় ইনিংসে দলকে অনেকটা এগিয়ে নেয়ার চেষ্টা করবেন বলে বিশ্বাস করেন তিনি, "বাংলাদেশ দলের হয়ে সিরিজে ভালো খেলছেন মাহমুদুল্ল
bdnews24