২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নামতে পারছেন না যুবরাজও

দ্বিতীয় টেস্টে এখন থেকে সাজঘরে বসে থাকতে হবে যুবরাজ সিংকেও। বাঁ-হাতের কব্জির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তার মাঠে নামা হবে না বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গ্যারি কার্স্টেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 01:32 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টেস্টে এখন থেকে সাজঘরে বসে থাকতে হবে যুবরাজ সিংকেও। বাঁ-হাতের কব্জির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তার মাঠে নামা হবে না বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গ্যারি কার্স্টেন। তিনি বলেন, "যুবরাজের কব্জির লিগামেন্ট ছিড়ে গেছে।" দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, "কিছুদিনের জন্য তাকে মাঠের বাইরেই থাকতে হবে। তবে এই টেস্ট শেষ না হওয়া পর্যন্ত তাকে দলের সঙ্গেই থাকতে হবে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রাহুল দ্রাবিড়। দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন সাহাদাত হোসেনের বাউন্সার হেলমেট ভেদ করে রাহুলের চোয়ালে আঘাত হাতে। এতে তার চোয়ালের হাঁড়ে চিড় ধরে। বুধবার তিনি দেশে চলে যেতে পারেন। তামিম ইকবালের একটি কঠিন ক্যাচ ধরতে গিয়ে শচীন টেন্ডুলকারও কাঁধে আঘাত পান। তবে কোচ বলছেন, এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছই নেই। তিনি ভালোই আছেন। বাংলাদেশ সফরে ভারতের মোট চার ক্রিকেটার স্রেফ দর্শক হয়ে গেলেন, চোট পেয়ে। চট্টগ্রামে প্রথম টেস্টে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান ভিভিএস লক্ষ্মণ। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করার সময় শ্রীশান্ত কুচকিতে আঘাত পান। সাহাদাতের বাউন্সারে রাহুল দ্রাবিড়ের চোয়ালের হাঁড়ে চিড় ধরে। আর এবার তাদের সঙ্গে যোগ হলেন যুবরাজ সিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণার কথা ২৮ জানুয়ারি। প্রথম টেস্ট শুরু হবে ৬ ফেব্র"য়ারি, নাগপুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯২৯ ঘ.