২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপর্যয় এড়াতে পারেনি বাংলাদেশ

আরো দুটি উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। যাদের ব্যাটিংয়ে বিপর্যয় এড়ানোর স্বপ্ন দেখছিলো বাংলাদেশ- সেই মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট দুটিও তুলে নিয়েছেন সফরকারিদের দুই পেসার ইশান্ত ও জহির। ফলে ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪৪ রান। মাহমুদুল্লাহ রিয়াদের (২৩) সঙ্গে ৬ রানে ক্রিজে রয়েছেন শাহাদাত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 07:28 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো দুটি উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। যাদের ব্যাটিংয়ে বিপর্যয় এড়ানোর স্বপ্ন দেখছিলো বাংলাদেশ- সেই মুশফিকুর রহিম ও অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট দুটিও তুলে নিয়েছেন সফরকারিদের দুই পেসার ইশান্ত ও জহির। ফলে ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪৪ রান। মাহমুদুল্লাহ রিয়াদের (২৩) সঙ্গে ৬ রানে ক্রিজে রয়েছেন শাহাদাত হোসেন। জহির খান ও ইশান্ত শর্মার বোলিং তোপে মাত্র ৫১ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশের ইনিংস মেরামতের লক্ষ্যে ব্যাট করতে এসে অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে শতরান পূর্ণ করে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে বিদায় করে সফরকারিদের আরো একবার উল্লাসে মাতান পেসার ইশান্ত শর্মা। ৩০ রান নিয়ে ব্যাট করা মুশফিক ইশান্তের শট লেন্থের বল রক্ষণাত্মকভাবে ব্যাট ফুটে খেলতে গেলে বল ব্যাটে না এসে তার প্যাডে আঘাত হানে। এরপরই বোলারের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ফলে দলীয় ১০৬ রানে বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন ঘটে। একটু পরেই মুশফিককে অনুসরণ করে প্যাভিলিয়নে ফিরে যান ৩৪ রানে ক্রিজে থাকা সাকিব । জহির খানের বলে ধোনির ক্যাচে পরিণত হন বাংলাদেশ অধিনায়ক। এদিকে উইকেট শিকারে সমান তালেই লড়ে যাচ্ছেন ভারতীয় দলের দুই পেসার জহির খান ও ইশান্ত শর্মা। উভয়েই ৩টি করে উইকেট নিয়ে স্বাগতিকদের ইনিংসে ধস নামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/ ১৩১০ ঘ.