ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয় পেলো খুলনা বিভাগ। শনিবার দ্বিতীয় ম্যাচে তারা ৪২ রানে হারিয়েছে সিলেট বিভাগকে।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চার দিনের ম্যাচে ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানেই অল-আউট হয় সিলেট বিভাগ। দ্বিতীয় ইনিংসে ২২৬ রান করেছিলো খুলনা। সৈয়দ রাসেল ও আব্দুর রাজ্জাক তিনটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে খুলনার ২৪২ রানের জবাবে আল-আউটের আগে ২৭২ রান তুলেছিলো সিলেট বিভাগ। প্রথম ইনিংসে ৩০ রানে এগিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে সিলেটকে লক্ষ্য ছিলো ১৯৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/২৩০৫ঘ.
bdnews24