২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে বিদায় করে সেমিতে পাকিস্তান

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। চতুর্থ কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতকে ২ উইকেটে হারায় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। দিনের অপর কোয়ার্টার ফাইনালে ইল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 01:14 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

রাঙ্গিওরা,নিউজিল্যান্ড, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। চতুর্থ কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতকে ২ উইকেটে হারায় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। দিনের অপর কোয়ার্টার ফাইনালে ইল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্র"প পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে শেষ ওভারের নাটকীয়তার হারানোর পর শনিবার ভারতের বিপক্ষেও শেষ ওভারে জয় নিশ্চিত করে পাকিস্তান। শেষ মুহূর্তে পাকিস্তানের জয়ের জন্য ২৪ বলে ৩৫ রানের প্রয়োজন ছিল। হাম্মাদ আজমের মারমুখি ব্যাটিংয়ে ৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। বৃস্টির কারণে ভারত-পাকিস্তানের ম্যাচটি ৫০ ওভারের পরিবর্তে ২৩ ওভারে নামিয়ে আনা হয়। টসে জিতে পাকিস্তান ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। বোলারদের দাপটে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে ভারত। মানদ্বীপ সিং ৪০ ও মানান শর্মার ১৬ রান করেন। ফাইয়াজ বাট ২৭ রানে চার উইকেট নিয়ে ভারতীয় ইনিংসে ধস নামান। এছাড়া স্পিনার রাজা হাসান ৩ উইকেট পান ২৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানও। সন্দ্বীপ শর্মা ও জয়দেব উনাদকাতের বোলিংয়ে পাকিস্তানী ইনিংসে মাত্র তিন ব্যাটসম্যান দুই অংকের রানে পৌঁছান। তবে পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হাম্মাদ আজিম। ১৩ বলে ২১ রান করে দলের জয় নিশ্চিত করেন এ ব্যাটসম্যান। এছাড়া আহসান আলি ৩০ ও রমিজ আজিজ ২৮ রান করেন। ম্যাচসেরা বিবেচিত হন পেসার ফাইয়াজ আজিজ। বৃস্টি বিঘি