সেকান্দার আলী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাত পোহালেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নিলামে উঠবেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আইপিএল ক্লাব কর্মকর্তাদের নজড় কাড়ার রসদ এরই মধ্যে যোগাড় করে নিয়েছেন তিনি-দক্ষ নেতৃত্ব, আর ভারতের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে।
ভারতের সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার তো সাকিবের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। নিজের কলামেও লিখেছেন বাংলাদেশ অধিানয়কের কথা। শুধু গাভাস্কার নন, ভারতীয় সংবাদ মাধ্যমেও সাকিব-বন্দনা করা হয়েছে। মঙ্গলবার আইপিএলের নিলামে যে এর ইতিবাচক প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ অধিনায়কেরও ধারণা নিলামের আগে খোদ ভারতের বিপক্ষে তার পারফরমেন্স কাজে দেবে। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাকিব বলেন, "খুবই ভালো লাগছে আমার নেতৃত্ব নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। এছাড়া পাঁচ উইকেট পাওয়াও ছিলো গুরুত্বপূর্ণ। আইপিএলের ক্লাব কর্মকর্তারা নিশ্চয়ই খেলা দেখেছেন। অবশ্যই নিলামের আগে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে।"
ডেকান চার্জার্সের সঙ্গে আগেও কথা হয়েছে ২২ বছর বয়সী বাঁ-হাতি অলরাউন্ডাররের। যদিও দলটির সঙ্গে কথা-বার্তা কতটা এগিয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি। তবে মিষ্টি করে হেসে বুঝিয়ে দেন নিলামে তার জন্য সত্যিই এক চমক অপেক্ষা করছে। কথায় কথায় বললেন, "আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেন।"
মুম্বাইয়ে মঙ্গলবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হতে যাচ্ছে আইপিএলের তৃতীয় নিলাম। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানকেই রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়। আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মূর্তজা এবং মোহাম্মদ আশরাফুলের পথ ধরে সাকিবও আইপিএলে জায়গা করে নেবেন এবং সম্মনজনকভাবেই, সে প্রত্যাশাই করছেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লি
bdnews24