২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম টেস্টে খেলছেন না ধোনি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে পারছেন না ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বসে থাকতে হচ্ছে দর্শক হয়ে। তার বদলে দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক বীরেন্দ্র শেবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে পারছেন না ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বসে থাকতে হচ্ছে দর্শক হয়ে। তার বদলে দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক বীরেন্দ্র শেবাগ। দলের ম্যানেজার আরশাদ আইয়ুব শনিবার বলেন, মেরুদন্ডে চোটের কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছে। গত বছর নিউজিল্যান্ড সফরের পর থেকে মেরুদন্ডে ব্যাথা অনুভব করছেন ধোনি। ফলে ন্যাপিয়ারে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। তখনও ধোনির বদলে দলের নেতৃত্ব দেন শেবাগ। চট্টগ্রামে ধোনির অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন দিনেশ কার্তিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১০০ ঘ.