২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক নয়, ব্যাটসম্যান হিসেবে দলে ইউনিস

অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচে পাকিস্তান দলে ডাক পেয়েছেন ইউনিস খান। তবে অধিনায়ক হিসেবে নয়, ব্যাটসম্যান হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 04:52 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

লাহোর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচে পাকিস্তান দলে ডাক পেয়েছেন ইউনিস খান। তবে অধিনায়ক হিসেবে নয়, ব্যাটসম্যান হিসেবে। টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে ব্যর্থ হলেও মোহাম্মদ ইউসুফের ওপরই ভরসা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি। পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি একদিনের ম্যাচ খেলবে। প্রথমটি হবে ব্রিসবেনে ২২ জানুয়ারি। অধিনায়কত্ব নিয়ে বিতর্ক ও খারাপ ফর্মের কারণে গত নভেম্বরে দলনায়কের পদ থেকে দাঁড়ান ইউনিস। ১৭ সদস্যের পাকিস্তান দলে রয়েছেন মোহাম্মদ ইউসুফ, শহিদ আফ্রিদি, উমর আকমল, ইমরান ফরহাত, ফাওয়াদ আলম, কামরান আকমল, সাঈদ আজমল, উমর গুল, রাও ইফতিখার, শোয়েব মালিক, খালিদ লতিফ, মোহাম্মদ আমের, নাভেদ উল হাসান, সরফরাজ আহমেদ, সালমান বাট, ইউনিস খান ও মোহাম্মদ আসিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩০০ ঘ.