২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু শুক্রবার

নিউজিল্যান্ডে শুক্রবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশসহ মোট ১৬টি দেশ অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডে শুক্রবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশসহ মোট ১৬টি দেশ অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নেপিয়ারে 'ডি' গ্র"পের দুই প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পাকিস্তান খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্রাইস্টচার্চে হবে 'এ' গ্র"পের একটি খেলা। সেখানে কানাডা মুখোমুখি হবে ভারতের। অন্যদিকে 'বি' গ্র"প থেকে কুইন্সটাউনে দক্ষিণ আফ্রিকা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ওদিকে, শনিবার 'ডি' গ্র"প থেকে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০০৮ ঘ.