২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার আসছেন শচীন টেন্ডুলকার

আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দিতে বুধবার ঢাকায় আসছেন ছয় ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাভিড়, ভিভিএস লক্ষ্মণ, ইশান্ত শর্মা, প্রজ্ঞান ওঝা এবং মুরালি ভিজয় বুধবার দুপুরে ঢাকায় এসে পৌঁছাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 03:05 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দিতে বুধবার ঢাকায় আসছেন ছয় ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাভিড়, ভিভিএস লক্ষ্মণ, ইশান্ত শর্মা, প্রজ্ঞান ওঝা এবং মুরালি ভিজয় বুধবার দুপুরে ঢাকায় এসে পৌঁছাবেন। বিশ্রাম দেয়ায় আইডিয়া কাপ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ভারতীয় দলে ছিলেন না শচীন টেন্ডুলকার। তার জায়গায় নেয়া হয়েছিল ভিরাট কোহলিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৫২ ঘ.